ঈদের পোশাক প্রদর্শনী ও বিক্রিতে ব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর ফ্যাশন হাউজগুলো। ইতোমধ্যেই অনেক ফ্যাশন হাউজ ঘোষণা করেছে ঈদ উপলক্ষে তাদের স্পেশাল আয়োজনে কি কি থাকছে তা। এমনি কতকগুলো ফ্যাশন হাউজের ঈদ আয়োজন নিয়ে এ প্রতিবেদন গ্রন্থনা করেছেন সাবিকুন্নাহার রীতা
হেলেন'স
পবিত্র ঈদুল ভিতর উপলক্ষে ফ্যাশন হাউজ হেলেন'স-এ নতুন ডিজাইনের পোশাকের সমারোহ ঘটেছে। তাঁতের সুতি, খদ্দর, সিল্ক, অ্যান্ডি সুতি, মসলিন কাপড় দ্বারা তৈরি পোশাকে এ্যাপ্লিক, এমব্রয়ডারি, হাতের সেলাই, পুঁতি, চুমকি, স্প্রে, বস্নক ও স্ক্রিন প্রিন্টের কাজ করা হয়েছে। শোরুম-রিফাতুল্লাহ'স হ্যাপী আর্কেড, ধানম-ি অথবা হাজী সুরুজ মিয়া সুপার মার্কেট, খিলক্ষেত, ফোন নং-০১৭৩০-০১৯৯৬১।
কে-ক্র্যাফ্ট
ঈদ এদেশের সবচেয়ে বড় আনন্দ উৎসব। দেশের প্রতিটি ফ্যাশন হাউজ ঈদ উপলক্ষে নতুন-নতুন ডিজাইনের পোশাক নিয়ে তাদের ঈদ প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্রেতা, শুভানুধ্যায়ীদের নতুন কিছু দেয়ার জন্য দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউজ কে-ক্র্যাফ্ট তার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের দেশের তাঁতজাত বস্ত্রের ট্রাডিশনাল সুচিকর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে-ক্র্যাফ্ট ডিজাইন স্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের প্রধান প্রত্যেকটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কে-ক্র্যাফ্ট কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রম ডিজাইন স্টুডিওর মেধা-মনন এবং ক্রেতাদের ভালবাসা ও সমর্থনে কে-ক্র্যাফ্ট ষোল বছর ধরে এগিয়ে চলেছে।
প্রতিটি কে-ক্র্যাফ্ট আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট শিশু পোশাকসহ নানা উপহার সামগ্রী ও ঘর সাজনোর অনুষঙ্গ পৌঁছে গেছে।
নানা রঙ, বিন্যাস, অলংকরণ ও নিরীক্ষায় ঈদ পোশাকের কালেকশন সাজিয়েছে কে-ক্র্যাফ্ট। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি সালোয়ার-কামিজ, টপসের সঙ্গে রয়েছে ম্যাচিং গহনা, স্যান্ডেল ও ব্যাগ। পোশাকের অরনামেন্টেশন ও ভ্যালু এডিশনে রয়েছে উৎসবের আমেজ। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রং- নীল, সবুজ, ম্যাজেন্ডা, লাল ও কালো ব্যবহার রয়েছে।
বকুল'স
ফ্যাশন হাউজ বকুল'সে এসেছে ঈদের নান্দনিক পোশাক। সুতি, সিল্ক, খাদিসহ বিভিন্ন দেশীয় কাপড়ে এসব পোশাকের নকশা করা হয়েছে বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে। এসব পোশাকে তাই ঈদের আমজেকে দেখা যাবে ভিন্ন মাত্রায়। বকুল'সের ঈদের পোশাকের দাম- শাড়ি ৯৫০ থেকে ১৮৫০, থ্রি-পিস ৯৫০ থেকে ১৭৫০, ছেলে এবং মেয়েদের ফতুয়া ৪০০ থেকে ৮৫০, শার্ট ৪৫০ থেকে ৫৫০, পাঞ্জাবি ৬৫০ থেকে ৮৫০ এবং টি-শার্ট ১৮০ থেকে ১৯০ টাকা। ঠিকানা : আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের নিচতলায় বকুল'সের শোরুম।
নিখুঁত বাংলাদেশ
ফ্যাশন হাউজ নিখুঁত বাংলাদেশ ঈদ উপলক্ষে এনেছে চমৎকার সব পোশাক। দেশীয় বিভিন্ন তাঁতের কাপড়ে এসব পোশাকের নকশা করা হয়েছে সুঁই-সুতা, এপ্লিক, চুমকি, কারচুপি, ডলারসহ বিভিন্ন হাতের কাজের মাধ্যমে। লাল, নীল, সবুজ, খয়েরি, সাদাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের কাপড়ে তৈরি করা এসব পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে ঈদের বাড়তি আমেজ। নিখুঁত বাংলাদেশের পোশাকের মধ্যে আছে মেয়েদের থ্রি-পিস, ফতুয়া, শর্ট কামিজ, শিশু ছেলে- মেয়েদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি এবং টপস।
টুইন টাওয়ার, শান্তিনগর ও কর্ণফুলী গার্ডেন সিটি নিখুঁতের শোরুম।
মণিপুরী শাড়ি
ঈদ উপলক্ষে মণিপুরী তাঁত এম্পোরিয়াম আয়োজন করেছে বিশেষ শাড়ি প্রদর্শনী। মৌলভীবাজার কমলগঞ্জের আদিবাসী মণিপুরীদের হস্তচালিত তাঁতে বোনা হয়েছে প্রদর্শনীর এসব শাড়ি। রঙে ও নকশায় এসব শাড়িতে আনা হয়েছে নতুনত্ব। যা এবার ঈদে ফ্যাশন সচেতন নারীদের পোশাকের সাজে যোগ করবে নতুন মাত্রা। কলাপাতা, নীল, সাদা, হলুদ, সবুজ, খয়েরিসহ বিভিন্ন রঙের এসব শাড়ির দাম রাখা হয়েছে ১ হাজার থেকে ৫ হাজার টাকা। ঠিকানা : মণিপুরী তাঁত এম্পোরিয়াম, ১/১, শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা।
সুতি
এই ঈদে সুতি পোশাকের প্রতিষ্ঠান সুতি এনেছে বিভিন্ন আকর্ষণীয় নকশার পোশাক। এসব পোশাক তৈরি করা হয়েছে শতভাগ দেশীয় তাঁতের সুতি কাপড় দিয়ে। আর পোশাকের নকশায় আনা হয়েছে ঈদের ভিন্ন আমেজ। সুতির পোশাকের মধ্যে আছে, শাড়ি, থ্রি-পিস, ছেলে এবং মেয়েদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি এবং শিশুদের পোশাক ও টি-শার্ট। সুতির বিক্রয় কেন্দ্র আছে : রাইফেলস স্কয়ার, ধানমন্ডি, আর, একে টাওয়ার, উত্তরা ও বেইলী স্টার, বেইলী রোডে।
দৈনিক সংবাদ